মেট্রোরেলের সংযোগ সড়ক তৈরী হয়নি, কিভাবে সেবা পাবে নগরবাসী?

রাজধানীতে সময় অপচয় রোধ করতে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। যা বাস্তবায়নের কাজও চলছে বেশ দ্রুত। মেগা এই প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন হলেও সার্ভিস রোড বা সংযোগ সড়ক নির্মাণের কাজ এখনও শুরুই হয়নি। যার ফলে নগরবাসীর স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়ন হলেও সেবা পেতে বেশ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মেট্রোরেলের ব্যাপস্থাপন জানাচ্ছেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার মাস ছয়েক আগে সংশ্লিষ্টদের নিয়ে বসে দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে।

মেট্রোরেলের প্রথম স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত তুরাগের ধউর এলাকা থেকে শাহবাগ, পল্টন ঘুরে মতিঝিল অফিসপাড়ায় যেতে সময় লাগে ৩ ঘন্টার মত। কিন্তু মেট্রোরেল আসলে এই সময় লাগবে সর্বোচ্চ ৩০ মিনিট। এই এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন হবে স্বপ্নের এই রেলের বাস্তবায়ন!

একইভাবে অপেক্ষায় আছে বিমানবন্দর, বাউনিয়া, উত্তরা,ডিওএইচএস, আশুলিয়া এলাকার লাখ লাখ নগরবাসী। মেট্রোরেল প্রকল্পের প্রথম ৩টি স্টেশন রাজউক পরিচালিত উত্তরা তৃতীয় প্রকল্প এলাকায় অবস্থিত। এসব এলাকায় এখনও গড়ে ওঠেনি মানব বসতি। এই এলাকার প্রাথমিক সুবিধা নগরবাসী ভোগ করছে। এসব এলাকায় মেট্রোরেলের সাথে সংযোগ সড়ক করার মহাপরিকল্পনা আছে রাজউকসহ আরও কয়েকটা সংস্থার। তবে এসব এখন পর্যন্ত কেবল পরিকল্পনাতেই সীমাবদ্ধ আছে। বাস্তবায়ন কিংবা সংস্কারের কোনো কাজই এখনও শুরু করেনি কেউ।

এ সম্পর্কে মেট্রোরেল প্রকল্পের এমডি এম এ এন সিদ্দিক জানান, মেট্রোরেল চালু করার আগেই এসব এলাকার লোকজনের সাথে আলোচনা করে তারা যেন মেট্রোরেল স্টেশনে আসতে পারে তা নিশ্চিত করবো।

তবে পরিবহন বিশেষজ্ঞ শামসুল আলম জানান, আয়োজন ছাড়াই স্টেশনগুলো হয়ে গেছে। এখন যে সম্ভাবনাগুলো আছে তা যদি অবহেলা করা হয় তাহলে অমার্জনীয় কাজ হয়ে যাবে। এখন যে রোড গ্রিডটা উত্তরা তৃতীয় পেজে আছে সেটাকে যদি ডেভলপ করা হপয় তাহলে অনেক লোকই বিমানবন্দর থেকে মেট্রোতে উঠতে পারবে। প্রচুর মানুষ উপকারভোগী হবে।

শহরের ভেতরে থাকা মেট্রো স্টেশনগুলোর জন্য কোনো সংযোগ সড়ক না করায় হিতে-বিপরীত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্টেশনগুলোতে যাতায়াত করা যানবাহনের চাপে নগরে ভয়াবহ যানযট দেখা দিতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর