বেসরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এই নিষেধাজ্ঞা সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া।
আজ নিবন্ধিত শিক্ষকদের করা এক আবেদনের শুনানিতে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।
আইনজীবী মো. সিদ্দিক উল্ল্যাহ মিয়া জানান, এই আদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দেয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।
এছাড়া আদালতে আবেদনের পক্ষে শুনানিতে তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
বার্তাবাজার/ই.এইচ.এম