টেকনাফে ৬৫ হাজার ইয়াবাসহ আটক-১

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৬৫ হাজার পিস ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ (ডিএনসি)। দুই জনকে পলাতক আসামী করে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল ১৪ ডিসেম্বর টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের ছোট হাবীর পাড়া এলাকা হতে এসব মাদক জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসি’র সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

ডিএনসি সহকারী পরিচালক জানান, সোমবার (১৪ ডিসেম্বর) পৌরসভার হাইস্কুল মাঠের পূর্ব পার্শ্বে অলিয়াবাদ এলাকা হতে সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে মোস্তাক মিয়াকে ৫ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে রাত ১১ টার দিকে একই ইউনিয়নের ছোট হাবির পাড়া এলাকার হারুনের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এসময় হারুন ও তার স্ত্রী পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় হারুন ও তার স্ত্রীকে পলাতক আসামী উল্লেখ করে জব্দকৃত ইয়াবাসহ মোস্তাক মিয়াকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনসি’র এই কর্মকর্তা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর