মহামারি করোনাকে ভ্যাকসিন দিয়ে যখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে তখন আরো এক ধরনের নতুন করোনার অস্তিত্ব পাওয়ার কথা জানালো যুক্তরাজ্য। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, এখন পর্যন্ত ইংল্যান্ডের ৬০টি অঞ্চলের অন্তত ১ হাজার মানুষ নতুন ধরনের ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। যা সাধারণ করোনা ভাইরাসের চেয়েও দ্রুত ছড়াচ্ছে।
ভাইরাসটি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবগত আছে উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানীরা ভাইরাসটি নিয়ে বিস্তারিত গবেষণা করছেন।
গবেষক মারিয়া ওগ্রেওয়ালস্কা বলেন, বাদুড়ের মধ্যে করোনা আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। তবে গৃহপালিত পশু পাখি কিংবা বন্য প্রাণীতে করোনা শনাক্তের চেয়েও আমাদের এই প্রকল্পটি অনেক বড়।
গবেষক রিচার্ডো মোরাটেলি জানান, অনুজীবের মতো কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় কি না আমরা তা পরীক্ষা করছি। আগে থেকে তা শনাক্ত করা গেলে আমরা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সক্ষম হবো।
বন্য বাদুড় থেকে মানুষকে দূরে রাখা সম্ভব হলে অনেক রোগের বিস্তার কমানো যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।