দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জন। শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৭৭ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।