অবশেষে বাইডেনকে পুতিনের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি বলেন নিজেদের মতপার্থক্য দূরে রেখে দুই দেশ বৈশ্বিক নিরাপত্তা এগিয়ে নিয়ে যাবে।

ক্রেমলিনের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

এছাড়া পুতিন সর্বক্ষেত্রে বাইডেনের সাফল্য কামনা করে বলেন, আমি সকল ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য আগ্রহী। বাইডেনকে শুভেচ্ছা জানাতে বাকি থাকা বড় দেশগুলোর নেতাদের মধ্যে একজন ছিলেন পুতিন।

বাইডেনকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রামে পুতিন আরো বলেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ বিশেষভাবে কাজ করবেন।

‘কাজেই মতভিন্নতা থাকা সত্ত্বেও বর্তমানে বিশ্ব যেসব প্রতিকূলতার মুখে আছে, সেগুলো এবং বহু সমস্যার সুরাহা করতে সত্যিকারের অবদান রাখতে পারবো।’

এ দিকে ধারণা করা হচ্ছে যে, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রাশিয়ার বিরুদ্ধে জো বাইডেন কঠিন অবস্থান নেবে। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করা হচ্ছে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর