বিএনপির অন্ধ এবং নে’তি’বাচক রাজনীতি তাদেরকে ইতিমধ্যেই জন’বি’চ্ছি’ন্ন করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা এখন মরণ’কা’মড় দিতে চায়, কিন্তু দেশের লাখো কোটি জনতা সেই অশুভ শক্তি বলয়ের ষ’ড়’য’ন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে চলছে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় তিনি একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন। অথচ একটি দায়িত্বশীল দল উগ্র সা’ম্প্র’দায়িক শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের অগ্রগতির পথকে রুদ্ধ করার অপচেষ্টা করছে।
বিএনপি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অগণতান্ত্রিক পন্থা খুঁজছে বলেও মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নির্বাচনে প্রক্রিয়ায় অংশ না নিয়ে, জনমানুষের কাছে না গিয়ে আন্তর্জাতিক মহলের নৈতিক ভূমিকা প্রার্থনা করছে।