বঙ্গ’বন্ধুর ভা’স্কর্য নিয়ে আন্দোলন করবে না বলে আ’শ্বাস দিয়েছেন আলেমরা। আলোচনার মাধ্যমে চলমান সং’কট থেকে জাতিকে উত্তরণ করা হবে। একইসাথে শুরু হওয়া আলোচনা চলবেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতরাতে (সোমবার) আড়াই ঘন্টাব্যাপী দেশের শীর্ষ কওমী আলেমদের সাথে বৈঠকের বিষয়ে আজ (মঙ্গলবার) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধানমন্ডিতে আমার বাসভবনে দেশের নেতৃস্থানীয় ১২ জন আলেমের সাথে মতবিনিময় হয়েছে। সেখানে ধর্মপ্রতিমন্ত্রী ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবরাসহ অন্যান্য অতিরিক্ত সচিববৃন্দও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমরা বোঠকে যেসব বিষয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে আলোচনা চলবেই। আমাওরা মনে করি আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। তারাও (আলেমগণ) হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করেন। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একজন খাঁটি মুসলমান হিসাবে তার ঈমানি দায়িত্বগুলো পালন করে আসছেন তাও তারা স্বীকার করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দীর্ঘ আলাপ-আলোচনার মাধ্যমে এটুকু সিদ্ধান্ত হয়েছে যে, আমরা আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্য যেটুকু হয়েছে আরও যেসব প্রশ্ন আছে, আমরা ঐকমত্যের মাধ্যমে শেষ করতে পারব, ইনশাআল্লাহ। তাদের দেওয়া পাঁচটি প্রস্তাবের সবগুলো নিয়েই আলোচনা হয়েছে।
বার্তাবাজার/এসজে