জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ’ত্যা মামলায় দণ্ডিত চার খু’নির মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য পাওয়া রাষ্ট্রীয় খেতাব স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ জারি করেন।
এই আদেশ কার্যকর করার জন্য মন্ত্রিপরিষদ সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবকে নির্দেশ দেয়া হয়।
বঙ্গবন্ধুর ওই চার খু’নি হলেন, এস এইচ এম বি নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী এবং মোসলেহ উদ্দিন ওরফে মুসলেম উদ্দিন ওরফে হিরন খান ওরফে মুসলেম উদ্দিন খান।
এ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান।
বার্তাবাজার/ই.এইচ.এম