সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে মহান বিজয় দিবস উপলক্ষে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে দেশের বিরাজমান সম-সাময়িক বিষয় নিয়ে কথা বলতে পারেন।

এ ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো।

একটি সূত্রে জানা গেছে ১৮ মিনিটের ভাষণটি আজ মঙ্গলবার সকালে রেকর্ড করা হয়েছে।

সাধারণত অন্যান্য বছর বিজয় দিবসে মাননীয় প্রধানমন্ত্রী প্যারেড এবং কুচকাওয়াজে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু এবার মহামারি করোনাভাইরাসের কারণে এসব অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়।

আগামীকাল বুধবার বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে দেশ; সেই সঙ্গে এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনও চলছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর