মুশফিক আমার বড় ভাইয়ের মতো, শাসন করতে পারেন: নাসুম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে ৯ রানে জিতেছে বেক্সিমকো ঢাকা। খেলার সময় সামান্য ভুল বোঝাবুঝিতে সতীর্থ নাসুম আহমেদকে মারতে উদ্যত হয়েছিলেন অধিনায়ক মুশফিক। এ ঘটনায় আলোচনা-সমালোচনা শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূলধারার গণমাধ্যমগুলো।

তবে সব আলোচনা-সমালোচনা অনেকটা শীতল করে দেন মুশফিক। ক্ষমা চেয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন তিনি

মুশফিকের পর এবার নিজের ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন নাসুম আহমেদ।

নিজের ফেসবুকে নাসুম লিখেন, ‘আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল ম্যাচের পর থেকে দেখতেছি আমাকে আর মুশফিক ভাইকে নিয়ে আপনারা যেগুলো লিখতেছেন এইগুলো কাম্য নয়, যেগুলো টিভি সেটে দেখছেন এইগুলা অন দ্য ফিল্ডে হতেই পারে, আমাদের মিস এফোর্টের মাত্রাটাও একটু বেশিই ছিল। গতকাল ম্যাচে পার্টিকুলারলি আমি মনে হচ্ছে এফোর্টলেস ছিলাম। মুশফিক ভাই অনেক সিরিয়াস ও ডেডিকেটেড ছিল ম্যাচে এবং আমার প্রতি এক্সপেকটেশনটাও বেশি ছিল টিমের। যাই হোক স্রেফ অন দ্য ফিল্ডের কাহিনী আমরা অন দ্য ফিল্ডেই শেষ করে নেই। কিন্তু উনার সাথে আমার অব দ্য ফিল্ডের বন্ডিংটা অনেক ভালো।’

তিনি আরো লিখেছেন, এই টুর্নামেন্টে উনি আমাকে ইন্ডিভিজুয়ালি প্রচুর সময় দিয়েছেন কিভাবে ভালো করা যায় এবং দুর্বল দিকগুলো দ্রুত কাটিয়ে ওঠা যায়। আমাদের তেমন কিছু হয়নি, ম্যাচের পরে উনার সাথে অনেকবার কথা হয়েছে ড্রেসিংরুমে, টিম হোটেলে। আর উনি আমার বড় ভাইয়ের মত এবং টিম লিডার হিসাবে শাসন করতে পারেন। বাট ইটস ওকে। সো মাফ চাওয়ার প্রশ্নই আসে না। দয়া করে আমাদের এই ইস্যু নিয়ে তেমন কিছু লিখবেন না, আজ আমাদের গুরুত্বপূর্ণ খেলা আছে। সবাই দোয়া করবেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর