গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের দুই প্রদেশ কান্দাহার এবং গজনিতে সরকারি বাহিনীর হা’ম’লায় আরও ৮৩ জন তালেবান নিহ’ত হয়েছেন।
দেশটির সেনাবাহিনী সোমবার এ তথ্য নিশ্চত করেছে। এতে আহ’ত হয়েছেন আরও ১৮ জন। খবর আফগানিস্তান টাইমসের।
এর আগে রোববার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, আফগানি’স্তা’নের দক্ষিণা’ঞ্চ’লীয় তালেবান অধ্যুষিত কা’ন্দাহার প্রদেশে গত তিন দিনের সেনাবাহিনীর অভি’যা’নে অ’ন্তত ৬৩ জন তালেবান নিহ’ত ও অপর ২৯ জন আহত হয়েছেন।
আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত চার দিন ধরে কা’ন্দা’হারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভি’যানে এ হ’তাহ’তের ঘটনা ঘটে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচ জেলায় বিমান’বাহি’নীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়।
১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তি’চুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্র’ত্যা’হা’রের প্র’ক্রিয়া শুরু হয়েছে।
এ রকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে র’ক্ত’ক্ষয়ী সংঘ’র্ষে’র খবর এলো। এর আগে আফগানি,স্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কা’ন্দা’হারে তালেবান অব’স্থা’নগু,লোতে বিমান হামলা চালায়।
প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়।