মেয়র হলে ২৪ ঘন্টায় সেবা দেবেন নৌকার প্রার্থী

আসন্ন পৌরসভার ১ম ধাপে নির্বাচনে কুড়িগ্রাম পৌরসভার ভোটের লড়াইয়ে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন কুড়িগ্রাম শহরের পৌর আ.লীগ নেতা মোঃ কাজিউল ইসলাম। তিনি মেয়র নিবার্চিত হলে কুড়িগ্রামের পৌরবাসীকে মোবাইল ফোনে কিংবা স্ব শরীরে ২৪ ঘন্টায় সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন।

সম্প্রতি বার্তা বাজার এর একান্ত সাক্ষাৎকারে নানা প্রতিশ্রুতি দেবার আশ্বাস দেন তিনি। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আ.লীগ থেকে মনোয়ন পাওয়া মেয়র প্রার্থী মোঃ কাজিউল ইসলাম গত শুক্রবার মুখোমুখি হয়েছিলেন বার্তা বাজার পত্রিকার। মেয়র নিবার্চিত হলে কি কি নাগরিক সুবিধা দেবেন সেইসব জানান তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি সুজন মোহন্ত,নিচে পুরো সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-

বার্তা বাজারঃ আপনার নিজস্ব কিছু চিন্তা-ভাবনা জানতে চাই,যা মেয়র হলে পূরণ করবেন?

কাজিউল ইসলামঃ দেখুন,আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত,আমি সব-সময় জনগনের সঙ্গে মাঠে,রাজপথে থেকেছি,তাই তাদের কষ্টতা বুঝি। মেয়র হলে,আমি ৯ ওর্য়াডের কমিশনদের সাথে নিয়মিত বসবো,তাদের মাধ্যমে আমার পৌরবাসীর কষ্ট,চাওয়া-পাওয়া এসব জানার চেস্টা করবো এবং সেটি সমাধান করবো।

বার্তা বাজারঃ বর্তমানে করোনার এই সময়ে ভোট কি সুষ্ঠু হবে,ভোটার কি আসবেন ভোট দিতে ,আপনি কি মনে করেন?

কাজিউল ইসলামঃ হ্যাঁ নিশ্চয় জনগন ভোট দিতে আসবেন,কেননা,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করছেন দেশে ।আমি আশা করি এই উন্নয়নের জোয়ারে লোকজন আন্দদের সাথে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন এবং ভোট সুষ্ঠুভাবেই হবে।

বার্তা বাজার: আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?

কাজিউল ইসলাম: আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। কারন মাননীয় প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়নের জোয়ার শুরু করেছেন,সেই জোয়ারে আমি আশা করি নৌকার জয় হবে।

বার্তা বাজারঃ পৌর শহরে যানজট আর জলাবদ্ধতা বড় সমস্যা,এটি নিরসনে কি করবেন?

কাজিউল ইসলামঃ জলাবদ্ধতা আসলে এটি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে হচ্ছে,আমি এই ড্রেনেজ ব্যবস্থা গুলো পুনরায় মেরামত করবো,যাতে জলাবদ্ধতা না থাকে। আর যানজটের যে বিষয়টি এটা নিরসনে বাইপাস সড়কগুলোকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রনের চেস্টা করবো।

বার্তা বাজার: জেলায় ময়লা ফেলার নিদিষ্ট স্থান নেই,এটার সমাধানে কি করবেন?

কাজিউল ইসলাম: শহরের পরিবেশ দূষণ যাতে না হয়,নির্দিষ্ট জায়গায় ময়লার ভাগার নির্মান করবো।

বার্তা বাজার: নাগরিক সেবা কতটুকু নিশ্চিত করবেন?

কাজিউল ইসলামঃ শুরুতেই বলেছি,২৪ ঘন্টাই নাগরিক সেবা দেবো। সেটা ফোনের মাধ্যমে পাশাপাশি স্ব শরীরে, যাতে পৌরবাসী উপকৃত হয়।

বার্তা বাজার: মাদক নির্মুলে এবং তরুণ সমাজকে কাজে লাগাতে কি পদক্ষেপ নেবেন?

কাজিউল ইসলাম: মাদক নির্মুলে এবং তরুণ সমাজকে কাজে লাগাতে তাদের সমস্যার কথা ভেবে সমাধান করবো, খেলাধুলার জন্য মাঠগুলো সংস্কার করবো।

বার্তা বাজার: পৌরবাসীর বিনোদনের স্থান নেই ,এ বিষয়ে কিছু বলুন?

কাজিউল ইসলাম: আমি মেয়র হলে,পৌরবাসীর বিনোদনের জন্য পূর্বের শেখ রাসেল পার্কটি যতদ্রুত সম্ভব নির্মানের ব্যবস্থা করবো।

বার্তা বাজার: সম্প্রতি আপনাকে নিয়ে প্রজারণা চলছে,রাজাকারের পুত্র হিসেবে,এ বিষয়ে আপনি কি বলবেন?

কাজিউল ইসলাম: এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার বাবা মুক্তিযোদ্ধাদের অর্থ,খাবার এসব দিয়ে ঐ সময় সহযোগিতা করেছেন। যা বর্তমান সদরের মুক্তিযোদ্ধা বীর প্রতিক আব্দুল হাই কমান্ডার এবং সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু নিজে বলেছেন।

বার্তা বাজারঃ আপনাকে ধন্যবাদ সময় দেবার জন্য।

কাজিউল ইসলামঃ আপনাকেও ধন্যবাদ।

মোঃ কাজিউল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত,এর আগে তিনি বামরাজনীতির সাথে জড়িত ছিলেন,এরপর আ.লীগের রাজনীতিতে যুক্ত হন,ছিলেন ছাত্রলীগ,যুবলীগ নেতাও। ১৯৯৪-৯৬ এর দিকে একবার তিনি কুড়িগ্রাম পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর