কওমি মাদরাসায় সাংগঠনিক কার্যক্রম চালাতে আগ্রহী ছাত্রলীগ

কওমি মাদরাসায় কার্যক্রমে আগ্রহী ছাত্রলীগ। শিক্ষার্থীদের অধিকার রক্ষার পাশাপাশি অপশক্তিকে ঠেকানোই উদ্দেশ্য। কওমি মাদ্রাসায় বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ছাত্রসংগঠন কার্যক্রম পরিচালনা করলেও সেখানে অনুপস্থিত প্রগতিশীল ছাত্ররাজনীতি। তাই কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার সাথে পরিচয় করিয়ে দিতে এসব মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠনের পরিকল্পনা করছে সংগঠনটি।

গত শনিবার রাজধানীর শাহবাগে এক সমাবেশে যুবলীগ নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন দেশের সব কওমি মাদ্রাসার ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম শুরু করার পক্ষে কথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম শামিম বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ বা পরিচালনা পর্ষদে যারা থাকেন তারা কখনো চান না সেখানে প্রগতিশীল কোন ছাত্র সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করুক। কিন্তু গোপনে ইসলামি শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, হেফাজতের ছাত্র সংগঠন, খেলাফতে মজলিস বিভিন্ন নামে তারা তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে প্রগতিশীল ছাত্র রাজনীতি চালুর দাবি ছাত্রলীগ নেতা কর্মীদের।

বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমরান বলেন, আমরাও চাই কওমি মাদ্রাসায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম চালু হোক। এটা নিয়ে আমরা সাধারণ সভায় আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে অবহিত করবো।

এছাড়া, শিক্ষার্থীদের সাথে নিয়ে মাদ্রাসায় শিশু ধর্ষণসহ সবধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানায় ছাত্রলীগ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর