যারা ইসলামের নামে ভাস্কর্য বিরোধী কথা বলছে তারা আসলে সঠিক মুসলমান নয় বলে মন্তব্য করেছন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবেনা। কারন বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যারা ইসলামের নামে ভাস্কর্য বিরোধী কথা বলছে তারা আসলে সঠিক মুসলমান নয়।
এসময় তিনি আরও বলেন, ‘৭১ সালে ধর্মীয় কথা বলে রাজনৈতিক পরাজিত শক্তি আবার নতুন করে একই পথ বেছে নিতে চায়। কিন্তু এই পথ বেছে নেয়ার কোন সুযোগ নেই। বাংলাদেশ ৫০ বছর পেরিয়েছে, ষড়যন্ত্রকারীদের আমরা চিনে ফেলেছি।’