বিএনপির দুই ভাইস চেয়ারম্যানকে একদিনে শোকজ করা হয়েছে। একজন হলেন সাংবাদিক নেতা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। অন্যজন হলেন সেনাবাহিনীর সাবেক মেজর ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে কারণ দর্শাতে নির্দেশ দিয়ে নোটিশ দেয়া হয়। দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ওই নোটিশে সাক্ষর করেন।
নোটিশে শওকত মাহমুদকে ৭২ ঘন্টা ও মেজর (অব.) হাফিজকে ৫ দিনের সময় দেয়া হয়। এই সময়ের মধ্যেই তারা লিখিত ভাবে জানাবেন তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।
এর আগে দুপুরের দিকে রাজধানীর জিরো পয়েন্টে দলের কোনো শীর্ষ নেতার সাথে আলাপ না করেই জড়ো হওয়া সহস্রাধিক বিএনপি কর্মীর মাঝে দেখা যায় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে।
আর দেশের এক সংবাদমাধ্যমে দেয়া ফোনে দেয়া সাক্ষাতকারে মেজর (অব.) হাফিজ বলেছিলেন, বিএনপি ও আওয়ামী লীগের মাঝে কোনো আদর্শ নেই। তারা ক্ষমতায় থাকা ও যাওইয়া নিয়ে ব্যস্ত আছে।
বিএনপির এই দুই নেতার বিতর্কিত কর্মকাণ্ডের কথা শোকজে উল্লেখ না করলেও এই দুই কারণে যে তাদের নামে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে তা অনেক নেতাকর্মীই ধারণা করছেন।
বার্তাবাজার/এসজে