ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আলেমদের বৈঠক

ভাস্কর্য ইস্যুতে দেশে চলমান অস্থিরতার সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করেছে দেশের শীর্ষস্থানীয় কওমী আলেমরা। সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এই বৈঠকে ভাস্কর্য নিয়ে ধর্মীয় বিভিন্ন যুক্তি তুলে ধরেন আলেমরা।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু জানান, বৈঠকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে গুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) স্যার (স্বরাষ্ট্রমন্ত্রী) সংবাদ সম্মেলেনের মাধ্যমে অর্থাৎ ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরবেন।

কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে বৈঠকে অংশ নেন আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর