জাতির সূর্য সন্তানদের স্মরণে কুড়িগ্রাম শহীদ মিনারে আলোকশিখা

১৪ ডিসেস্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের স্মরণ করতে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে প্রজ্বলন করা হয় আলোকশিখার।

সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্দ্যেশে সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন একাত্তর ঘাতক-দালাল নির্মুল কমিটির কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক দুলাল বোস,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ঘোষ, জ্যোতি আহম্মদ,সাতকড়ি রায়,কুড়িগ্রাম মহিলা পরিষদ এর সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী,সাবেক পৌর মেয়র কাজিউল ইসলাম,বাসদ নেতা মোনাব্বর হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত সকলে মোমবাতি প্রজ্বলন করে এবং এক মিনিট নিরবতা পালন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। এছাড়াও এর আগে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরীতে বিকেল ৫টার দিকে সংগঠন দুটির উদ্যোগে শহীদদের স্মরনে আলোচনা সভারও আয়োজন করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর