পাহাড় আলোকিত হবে ৪২ হাজার সোলার সেট দিয়ে

দেশের পার্বত্য তিন জেলার দুর্গম ও সীমান্তবর্তী এলাকার জন্য ৪২ হাজার ৫০০ সেট সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য মোট ব্যয় হবে ২০৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট।

প্রকল্পটি বাস্তবায়ন করবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে থাকা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক বোর্ড।

জানা যায়, ১০০ ওয়াট পিকের ৪০ হাজার সেট সোলার দেওয়া হবে বিভিন্ন বাড়িতে। এগুলোকে বলা হচ্ছে ‘সোলার হোম সিস্টেম’। আর বিভিন্ন পাড়াকেন্দ্র, ছাত্রাবাস ও কমিউনিটি সেন্টারে দেয়া হবে ৩২০ ওয়াট পিকের ২ হাজার ৫০০ সেট সোলার।

২০২১ সালের মধ্যে দেশের সব ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন তা বাস্তবায়ন করার অংশ হিসাবে এই উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া দুর্গম ও সীমান্তের যেসব এলাকায় আগামী ২০-২৫ বছরেও গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সম্ভব না সেসব এলাকাতেও আধুনিকতার ছোয়া আনতে এই প্রকল্প নেয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বার্তাবাজার/এসেজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর