হঠাৎ রোহিঙ্গা নিয়ে বিএনপি এত সরব কেন?

বাংলাদেশে বিরোধীদল বিএনপি রোহিঙ্গা সংকট সমাধানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ এনেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের সরকারি পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন।

রোহিঙ্গা সংকটের শুরুর দিকে বিএনপি নানা বক্তব্য দিলেও পরে লম্বা সময় ধরে নীরব থেকেছে। কিন্তু রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে স্থানান্তরের পর আবার এ নিয়ে বিএনপি মুখ খুলেছে

ফখরুল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দিয়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর যে চাপ সৃষ্টি করা দরকার, সরকার তাতে ব্যর্থ হয়েছে। যেমন রাশিয়া এনিয়ে আলোচনাই করতে দেয়নি, চীন নিরাপত্তা পরিষদে কোন রেজুলেশন নিতে দেয়নি। ভারত এখন পর্যন্ত তাদের কোন ভূমিকা পালন করছে না। তাছাড়া ভাসানচরে কিছু রোহিঙ্গাকে যে স্থানান্তর করা হয়েছে, এ কারণে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টা আরও দুর্বল হয়ে গেছে।

কিন্তু দলটি এখন এই ইস্যুকে কেন সামনে আনছে-সেই প্রশ্নে দলটির একাধিক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এখন বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতাকে তুলে ধরার পরিকল্পনা তাদের দল নিয়েছে। এর অংশ হিসাবে এখন রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে।

বিএনপির অন্য সূত্রগুলো বলেছেন, দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তাদের ভাষায় সরকারের কর্তৃত্ববাদী অবস্থান নিয়ে তারা কথা বললেও এতদিন আন্তর্জাতিক সম্প্রদায় নজরে নেয়নি।

তারা মনে করেন, এখন হিউম্যান রাইটস ওয়াচসহ সাতটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। এই পরিস্থিতিকে বিএনপি আন্তর্জা’তিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের একটা সুযো’ গ হিসাবে দেখছে।

অন্যদিকে, রোহিঙ্গা সংকট যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে, সেই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তির পরও সরকার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পদক্ষেপ নিয়েছে। এই সুযোগ নিয়ে বিএনপি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের কৌশল নিয়েছে বলে দলটির সূত্রগুলো জানিয়েছে।’

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, সরকারের ব্যর্থতাগুলো মানুষের সামনে তুলে ধরার টার্গেট থেকে বিএনপি এখন রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য দিয়েছে।

তবে বিএনপি নেতা মি: আলমগীর বলেছেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য স্থায়ী সমস্যা যেন না হয়, সেজন্য তারা এখন বক্তব্য তুলে ধরেছেন।

তবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ক’টনৈতিক ব্যর্থতার অভিযোগ মানতে রাজি নন। তিনি রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সহযোগিতা না করার পাল্টা অভিযোগ করেছেন বিএনপির বিরুদ্ধে।

তিনি বলেন, “ওনাদের অভিযোগ অলীক (কল্পনা’প্রসূত)। আমরা মিয়ানমারের ওপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি করেছি। আমরা মনে করি, আমাদের যে কূটনৈতিক তৎপরতা চলছে, এটা সঠিক পথেই আছে।”- বিবিসি বাংলা।

বার্তাবাজার/এসজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর