মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি কাজিপুর সীমান্ত থেকে ১৬১ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বি জি বি।
সোমবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মঙ্গলপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬১(একশত একষট্টি) বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি, যার মূল্য প্রায় ১,২৮,৮০০ (একলক্ষ আঠাশ হাজার আটশত) টাকা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৩ ডিসেম্বর বিকাল ২ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টি’য়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফজলার রহমান এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০(পঞ্চাশ) বোতল মদ এবং ২০(বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৬৬,০০০ (ছিষট্টি হাজার) টাকা।
বার্তাবাজার/এসজে