আফ্রিকার দেশ এসওয়াতিনি বা সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী এমব্রুসে দলামিনি প্রাণঘাতী করোনায় মৃত্যুবরণ করেছেন। রোববার তাদের পাশের দেশ দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়, চার সপ্তাহ আগে ৫২ বছর বয়সী প্রধানমন্ত্রী এমব্রুসে দলামিনি করোনায় আক্রান্ত হন।
তাদের ডেপুটি প্রধানমন্ত্রী থেম্বা মাসুকু বলেন, জাতিকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রধানমন্ত্রী এমব্রুসে দলামিনি অসময়ে চলে গেছেন।
এর আগে গত মাসে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছিলেন তার করোনায় আক্রান্ত হওয়ার কথা। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছিলেন। চিকিৎসার জন্য গত ১ ডিসেম্বর যান তিনি।
দীর্ঘদিন বেসরকারি কোম্পানীতে প্রধান নির্বাহী হিসাবে কাজ করা দলামিনি ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পান।
কিংডম অব এসওয়াতিনি আনুষ্ঠানিকভাবে সোয়াজিল্যান্ড নামে পরিচিত। দেশটিতে ৬ হাজার ৭০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১২৭ জন। দেশটির জনসংখ্যা ১২ লাখ।
বার্তাবাজার/এসজে