২১ তারিখ কালো পোশাক গায়ে দিবে বিএনপি নেতাকর্মীরা

বাংলাদেশ-ভারত সীমান্তে পাখির মত বাংলাদেশী হত্যার প্রতিবাদে একদিনের নতুন এক কর্মসূচীর ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওইদিন দেশব্যাপী দলটির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণের পাশাপাশি কালো পোশাক পরিধান করবে।

একইসাথে দলের কেন্দ্রীয়সহ সকল মহানগর ও জেলা অফিসে উত্তোলন করা হবে কালো পতাকা।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলন করে এই কর্মসুচী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমান অনির্বাচিত নতজানু সরকারের দুর্বল নীতির কারণে সীমান্তে হত্যা বিরামহীনভাবে চলছে বলে স্থায়ী কমিটি মনে করে। মানবিক অধিকার লঙ্ঘন করে এই সকল হত্যাকাণ্ড ঘটার পরেও সরকার নির্বিকার ভূমিকা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর