মাইলফলক গড়ে খুলনাকে ফাইনালে নিলেন মাশরাফি

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে ৪৭ রানের জয়ে বঙ্গবন্ধু টি-২০ লী’গের ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। এই জয়ে মাশরাফি বিন মোর্তজা গড়েছেন অনন্য এক কীর্তি। বল হাতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ২০ ওভারের ম্যাচে গড়েছেন ১৫৩ উইকেট নেওয়ার মাইলফলক।

সোমবার সন্ধ্যায় খেলতে নেমে জহুরুল ইসলাম অমির ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেট হারিয়ে জেমকন খুলনা গড়ে ২১০ রানের বিশাল সংগ্রহ। ৫১ বলে ৮০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন অমি।

জবাবে চট্টগ্রাম খেলতে নেমে ২ বল হাতে রেখেই ১৬৩ রানে গুটিয়ে নেয় সব উইকেট। তখন মাশরাফি ব’ল হাতে জাদু দেখান। একে একে তুলে নেন ৫টি উইকেট।

তবে এই ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার জন্য চট্টগ্রাম আরও একটা সুযোগ পাচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে তারা। আগামী ম্যাচে যেই জিতবে তার সাথেই ফাইনালে ১৮ ডিসেম্বর লড়াই হবে জেমকন খুলনার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর