দেশের আলোচিত আইনজীবী ও যু’লীগের আ’ইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যারা মানুষকে বেশি ভালবাসে তাদেরকে নিয়েই ট্রল করে। আমাকে নিয়ে করা ট্রলকে আমি ইতিবাচকভাবেই নিচ্ছি।
সম্প্রতি চট্টগ্রাম সফরে গিয়ে দেশের শীর্ষ একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এই কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, আমাকে ট্রল করে যদি কেউ কিছু শিখতে পারে তাহলে আমি তাদের কাছে কৃতজ্ঞ। যারা আমাকে ভালবাসে ও ট্রল করে তারা সবাই আমার শুভাকাঞক্ষী। তাদের ট্রল দেখে আমি অনুপ্রাণিত হই।
ভাস্কর্য ইস্যুতে আলেমদের উত্তেজনা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, আমার মত হচ্ছে ভাস্কর্য বা মূর্তি যাই বলেন না কেন এটা তো ইসলামিক ডেফিনেশন। তবে হঠাৎ করে এ ব্যাপারটা নিয়ে ইসলামি দলগুলোর এতটা উত্তেজনা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে।
যুবলীগের পদ পাওয়া নিয়ে তিনি বলেন, আমাদের নেত্রী ও সংগঠনের চেয়ারম্যানের কাছে হয়তো মনে হয়েছে মানুষের জন্য আমি কাজ করতে পারবো তাই আমাকে নিয়েছেন। কারণ আমিওতো মানুষের জন্যই কাজ করি।
বার্তাবাজার/এসজে