আইফোন কারখানায় আন্দোলন, গায়েব কয়েক হাজার মোবাইল

ভারতের কর্নাটক রাজ্যে একটি আইফোন তৈরীর কারখানায় বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ হয়। আর এসময় কয়েক হাজার আইফোন চুরি হয়ে যায় বলে পু’লিশের কাছে দেয়া অভিযোগে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার দু’ঘন্টা ব্যাপী এই বিক্ষোভে চুরি হয়ে যাওয়া মোবাইলের মূল্য ধরা হয়েছে আনুমানিক ৪৩৭ কোটি রুপি।

প্রশাসন ও ভারতের শ্রম বিভাগের কাছে করা অভিযোগে প্রতিষ্ঠানটি জানায়, তাদের আর্থিক ক্ষতির মূলে রয়েছে কয়েক হাজার আইফোন চুরি, কারখানায় ব্যাপক লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ।

উইস্ট্রোনের আইফোন কারখানায় এমন ন্যা’ক্কা’রজনক ঘটনায়র তীব্র নিন্দা জনাইয়েছেন রাজ্যের শ্রম বিষয়ক মন্ত্রী শিবারাম হেব্বার।

রাজ্য সরকার জানায়, কারখানার মালিকপক্ষ ও চুক্তি ভিত্তিক শ্রমিকদের মাঝে প্রায় তিনমাস ধরে ঝামেলা চলে আসছিল। কোম্পানিটি তাদের কোলার কারখানার জন্য প্রায় ৯ হাজার শ্রমিক নিয়োগ দেওয়ার দায়িত্ব প্রদান করেছিল ছয়টি প্রতিষ্ঠানকে। এছাড়াও তাদের সাথে আগেই কাজ করতো ১ হাজারেরও বেশি স্থায়ী শ্রমিক।

কর্ণাটকের শিল্পমন্ত্রী জগদীশ শেত্তার জানান, আগামী তিনদিনের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য উইসট্রনকে নোটিশ দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর