পদোন্নতি লাভ করেছেন দেশের ৪৩৮ চিকিৎসক

দেশের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার ৪৩৮ জন চিকিৎসক। তাদেরকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ (সোমবার) স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয়। প্রজ্ঞাপনটির মাধ্যমে ২১ বিষয়ে ওইসব চিকিৎসককে পদোন্নতি দেওয়ার কথা বলা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত নন-ক্যাডারের প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।’

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরতদের পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।’

উভয় প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা তাদের যোগদানপত্র [email protected] ওয়েবসাইটে পাঠাবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর