গুগলে গণ্ড’গোল, সকল সার্ভিস ব্যবহারে সমস্যা

হঠাৎই ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন গুগলের ব্যবহারকারীরা। জিমেইল, প্লেস্টোর, ইউটিউবের মত জনপ্রিয় সার্ভিসগুলো ব্যবহার করতে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে ইউজারদের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় দুপুর থেকে যুক্তরাজ্যে গুগলের সার্ভিসগুলোতে ঢুকলেই ‘এরর’ দেখাচ্ছে। অন্যান্ন দেশের লোকজনও একইরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

একই সমস্যা হচ্ছে ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, অ্যান্ড্রয়েড প্লেস্টোর, গুগল ম্যাপ, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস, গুগল শিটস, গুগল স্লাইডস, গুগল সাইটস, গুগল গ্রুপস, ক্ল্যাসিক হ্যাংআউটস, গুগল চ্যাট, গুগল মিট, গুগল ভল্ট, গুগল ফর্মস, গুগল ক্লাউড সার্চ, গুগল কিপ, গুগল টাস্কস, গুগল ভয়েসেও।

তবে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, গুগল ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোডে কোনও অ্যাকাউন্ট থেকে সাইন ইন না করে ইউটিউবে ঢুকলে সেটি ঠিকমতোই কাজ করছে। বাংলাদেশেও অনেকে এসব সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর