আগামীকাল গ্যাস থাকবে না রাজধানীর কিছু এলাকায়

রাজধানীর বিশেষ কিছু এলাকায় আগামীকাল (মঙ্গলবার) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ওইদিন দুপুর দুইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ত্যাগ গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষ।

তিতাসের পক্ষ থেকে পাটানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে

গ্যাস সরবরাহকারী এই প্রতিষ্ঠান থেকে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানানো হয়, বিকাল ৪টার পরে গ্যাস সরবরাহ স্বভাবিক করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর