বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে।
আজ (সোমবার) সংগঠন বিরোধী কাজ করার কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে না তা জানতে চাওয়া হয়েছে।
বিএনপির এই শীর্ষ নেতা জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। দেশের প্রথম সারির সাংবাদিক শওকত মাহমুদ বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হন। পরে ২০১৬ সালের কাউন্সিলে তাকে দলের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেয়া হয়।
সম্প্রতি কুমিল্লা-৫ আসনের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নেওয়ার চেষ্টাও তিনি করেন। কিন্তু সেটা ব্যর্থ হয়।
বার্তাবাজার/এসজে