কক্সবাজারের আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে বাবা দাবি করে আ’দালতে মা’মলা দায়ের করেছেন ইসহাক নামের এক যুবক। একইসাথে আ’দালতের কাছে নিজেকে বদির সন্তান প্রমাণে ডিএনএ টেস্টের দাবিও করেছেন তিনি।
রোববার (১৩ ডিসেম্বর) টেকনাফের সহকারী জজ-জিয়াউল হকের আদালতে এই আবেদনটি করেন তিনি। অভিযোগটি আমলে নিয়ে বদির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
সমন জারীর বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন জানান, আগামী ৭ কর্মদিবসের মধ্যে সমনের জবাব দিতে বিবাদী আবদুর রহমান বদিকে বলা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের ৫ এপ্রিল মামলার বাদী ইসহাকের মা সুফিয়া খাতুনকে কালেমা পড়ে বিয়ে করেন আবদুর রহমান বদি। বিয়ে পড়ানোর আয়োজন হয় বদির পারিবারিক আবাসিক হোটেল নিরিবিলিতে। তখন বিয়ে পড়ান কর্মরত মৌলভী আবদুস সালাম। বিয়ের সাক্ষী ছিলেন ওই হোটেলের দারোয়ান এখলাছ।
এ বিষয়ে বাদী মো. ইসহাক জানান, ছোটবেলা থেকেই তার মায়ের কাছ থেকে তিনি শুনে আসছেন আব্দুর রহমান বদি তার বাবা। তবে তিনি বাবার ভালবাসা পাননি। বাবার স্বীকৃতির জন্য তিনি তার মাকে নিয়ে অসংখ্যবার বদির কাছে গেলেও রাজনৈতিক সমস্যার অযুহাতে তাদেরকে গোপন রাখতে বলেন।
তিনি আরও জানান, তাই তার মা সুফিয়া খাতুন এতদিন চুপ ছিলেন। কিন্তু দিনের পর দিন স্বীকৃতি দেয়ার আশ্বাসে কালক্ষেপণ করায় আদালত পর্যন্ত এসেছেন। দীর্ঘ সময় ধরে মা-ছেলে মৌলভী আবদুস সালামের কাছে আশ্রিত আছেন। অভাব-অনটনে চলছে তাদের জীবন। তবুও নিষ্ঠুর বাবার মন গলছে না।
এ বিষয়ে জানতে আবদুর রহমান বদির ব্যবহৃত একটি মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পাশাপাশি সাবেক এমপি বদির আরেকটি নম্বরে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বার্তাবাজার/এসজে