প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বর্তমান প্রতিরক্ষা সচিব আবু হেনা মোস্তফা কামাল আ‘দা‘লত অব‘মা‘ননার অভি‘যো‘গের মা‘ম‘লায় আপিল বিভাগে নিঃশ‘র্ত ক্ষ‘মা চেয়ে পার পেলেন।
সোমবার (১৪ই ডিসেম্বর) সকালে আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষ‘মা চাইলে তাঁর ক্ষ‘মা ম‘ঞ্জুর করে আ‘দা‘লত অব‘মা‘ননা থেকে অ‘ব্যা‘হতি দিয়েছেন। গত ৭ ডিসেম্বর তাদেরকে তলব করেন আপিল বিভাগ।
বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ আদালত অব‘মা‘ন‘নার রুল শুনানি কোরে এই আদেশ দেন। আবু হেনা ছাড়া আরও চার কর্মকর্তা মা‘ম‘লার বি‘বা‘দী।
গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম ২০০৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় হওয়া নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্র‘স‘ঙ্গ‘ত, বিউটি বেগম মা‘ম‘লা করলে আপিল শুনানি কোরে সর্বোচ্চ আদালত ২০১৭ সালের ৩রা আগস্ট ১৫ দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়।এরপরও নিয়োগ না পাওয়ায় ওই কর্মকর্তাদের বি‘রু‘দ্ধে আ‘দা‘লত অব‘মান‘নার অ‘ভি‘যোগ আনেন বিউটি বেগম।
বার্তাবাজার/এ.আর