করোনার কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি দেশের দ্বিতীয় রাজধানী বলে খ্যাত এই নগরের জনগণ তাদের নতুন নগরপিতা নির্বাচন করবে।
আজ (সোমবার) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই তারিখ ঘোষণা করেন।
তিনি জানান, ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকক্ট্রনিক ভোটিং মেশিনে এই ভোটগ্রহণ হবে। যেহেতু আগে ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়ান জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এ নির্বাচনে অংশ নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশোন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মহামারির কারণে নির্বাচনের এক সপ্তাহ আগে স্থগিত করা হিওয় ভোটগ্রহণের সিদ্ধান্ত। নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় অগাস্টের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
বার্তাবাজার/এসজে