পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করে দেশটির অন্যতম শহর লাহোরে সমাবেশ করছে সাধারণ মানুষজন। রোববার শহরটিতে সরকারবিরোধী ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানে নিয়ে সমাবেত হয় ১০ হাজারের বেশি মানুষ। তারা সবাই পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লিগ-এনসহ দেশটির ১১টি বিরোধী দলের সমর্থক।
সমাবেশটির আয়োজন করে মওলানা ফজলুর রহমান নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট-পিডিএম।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো এবং পাকিস্তান মুসলিম লিগ-এন এর ভাইস চেয়ারম্যান মরিয়ম নওয়াজ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
এসময় ইমরান খানের পদত্যাগের পাশাপাশি অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানান তারা। একই দাবিতে আগামী মাসে রাজধানী ইসলামাবাদ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয় পিডিএম।
বার্তাবাজার/এসজে