জরুরি সেবা ৯৯৯-এ দ্রুত সাড়া দেয়ার ক্ষে‘ত্রে সিরাজগঞ্জে দুটি পিকআপ ভ্যান যুক্ত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এই গাড়ির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম,পিপিএম।
ডিআইজি আব্দুল বাতেন বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে ৯৯৯ সেবা পদ্ধতি চালু করা হয়। এরপর থেকে দেশে জরুরি সেবা ৯৯৯-এ এখন পর্যন্ত ২ কোটি ৪০ লাখ কল এসেছে। পুলিশ কলগুলোতে দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় সেবা দিয়েছে। তবে এক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা একটি অন্তরায় ছিল। এজন্য সিরাজগঞ্জে দুটি গাড়ি দেওয়া হলো। জরুরি সেবা ৯৯৯-এ যে কল আসবে সেই সমস্যা সমাধানে গাড়িগুলো ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, এই ডেডিকেটেড গাড়িগুলোর ব্যবহারে জরুরি সেবার মান দ্রুত করা যাবে। সে সঙ্গে জনসাধারণের যে দু‘র্ভো‘গ ছিল, তা লাঘব করে সর্বোচ্চ উপকার নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে জরুরি সেবা ৯৯৯-এ প্রতিদিন অসংখ্য ফোন করে জনসাধারণ। জেলা পুলিশ সেই সেবাও দিয়ে থাকে। গাড়ি দুটি শুধুমাত্র ৯৯৯-এ যে কল আসবে তার সেবায় ব্যবহার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম,(বিপিএম)। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ শরীফুল হকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
বার্তাবাজার/এ.আর