চলে গেলেন বিখ্যাত গোয়েন্দা লেখক জন ক্যারি

‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’ খ্যাত বিখ্যাত গোয়েন্দা উপন্যাসিক জন লে ক্যারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার কাজের জন্য বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছিলেন এই ব্রিটিশ লেখক।

শনিবার সন্ধ্যায় ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কর্নওয়ালে মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে।

ইংল্যান্ডের বিখ্যাত লিটারারি এজেন্ট জনি গেলার ক্যারিকে ইংরেজি সাহিত্যের অবিসংবাদিত লেখক বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ইংরেজি সাহিত্যের এক মহিরুহুকে আমরা হারালাম। তার মেধা, লেখনির ক্ষমতা অতুলনীয়। আমি হারিয়েছি বন্ধুকে, হারিয়েছি মেনটরকে-যার থেকে সব সময় অনুপ্রেরণা খুঁজতাম।

লেখকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জন লে ক্যারি করোনা নয় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা গেছেন।

ক্যারির প্রায় ২৫টির গোয়েন্দা উপন্যাস থেকে সিনেমা বানানো হয়েছে। তার আসল নাম ডেভিড জন মুর কর্নওয়েল হলেও জন লে ক্যারি নামেই পরিচিতি পান। বিশ্বব্যাপী তিনি আলোচনায় আসেন ১৯৬৩ সালে, ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’ প্রকাশিত হওয়ার পর। সূত্র: বিবিসি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর