আজ বগুড়ার শেরপুর হা‘না‘দার মুক্ত দিবস। অকু‘তো‘ভয় বীর মুক্তি‘যো‘দ্ধারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তিনদিক থেকে আ‘ক্র‘মণ চালিয়ে পাকিস্থানী হা‘না‘দার বা‘হিনী ও তাদের দো‘সরদের পরা‘স্থ করে আত্ম‘সম‘র্পণে বাধ্য করেন এই উপজেলার মুক্তিকামী তরুনেরা। পরদিন উড়ানো হয় বিজয়ের লাল সবুজের পতাকা।
এদিকে বরাবরের মত এবারো জাতীয় শ‘হী‘দ বুদ্ধিজীবি দিবস ও শেরপুর হানা‘দার‘মুক্ত দিবসকে ঘিরে শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মুক্তি‘যো‘দ্ধাসহ বিভিন্ন পেশার মানুষদের নিয়ে উপজেলা নির্বাহি কর্মকতা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় শ‘হী‘দ মিনারে মোমবাতি প্র‘জ্জ্বো‘লনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হানের সঞ্চালনায় শ‘হী‘দ বুদ্ধজীবি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মু‘ক্তি‘যো‘দ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সাবরিনা শারমিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইমলাম শহিদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, সেক্টর কমান্ডার ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান, শেরপুর উপজেলা মু‘ক্তি‘যো‘দ্ধা সংসদের সাবেক কমান্ডার ওবায়দুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি‘যো‘দ্ধা আলহাজ্ব মকবুল হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এ.আর