পঞ্চগড় শ‘হীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পঞ্চগড়ের শ‘হীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর ম্যুারাল, মু‘ক্তিযু‘দ্ধের স্মৃ‘তিস্ত‘ম্ভ এবং ৭১ এর ব‘দ্ধ‘ভূমি‘তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় পঞ্চগড় সার্কিট হাউজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুারালে শ্রদ্ধাঞ্জলি দেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়ামমিন।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলীম খান ওয়ারেসী, অতিরিক্ত পুলিশ সুপার (পঞ্চগড় সদর) আলমগীর হোসেন, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলার সাবেক মু‘ক্তিযো‘দ্ধা ইসমাঈল হোসেন, রাজনীতিক ব্যাক্তিবর্গ, জেলার বীর মু‘ক্তি‘যো‘দ্ধা গণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে মু‘ক্তিযু‘দ্ধ স্মৃতিস্তম্ভ এবং ৭১ এর বদ্ধ‘ভূ‘মি‘তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে শ‘হী‘দদের আ‘ত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সকাল ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়।
বার্তাবাজার/এ.আর