আগরতলা-আখাউড়া সড়কের আখাউড়া অংশে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন

ব্রা‘হ্মণবাড়িয়ার আগরতলা-আখাউড়া প্রস্তাবিত ফোরলেন সড়কের আখাউড়া অংশে নকশা কিছুটা পরিবর্তনের দা‘বীতে মা‘নব‘বন্ধন করেছে এলাকাবাসী।

আজ সোমবার সকালে আখাউড়া-আগরতলার সড়কের গাজির বাজারে এই মা‘ন‘ব‘বন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসীর প‘ক্ষে বক্তব্য রাখেন এডভোকেট আকসির এম চৌধুরী, শামসুল ইসলাম, কুদ্দুস চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন বলেন, প্রস্তাবিত সড়কটি মোগড়া ইউনিয়নের তুলাবাড়ী থেকে সোজা না নিয়ে আকাবাকা করে নেয়া হয়েছে। বর্তমান নকশা অনুযায়ী সড়কের কাজ করা হলে দক্ষিণ ইউনিয়নের ৩টি মসজিদ, ৩টি মার্কেট, ৭টি ক‘ব‘র স্থান ও ৩ টি ঈদগাহ চারলেন সড়কে বিলিন হয়ে যাবে। ক্ষ‘তিগ্র‘স্থ হবে দক্ষি‘ণ ইউনিয়নের বঙ্গের চর, সাতপাড়া, দ্বিজয়পুর, আনন্দপুর, রহিমপুর, বীরচন্দ্রপুর, সাহেবনগর আংশিক গ্রামের কয়েক হাজার মানুষ।

তারা দাবী করেন সামন্য পিছিয়ে নিয়ে নকশাটি পরি‘বর্তন করা হলে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। বেঁ‘চে যাবে কয়েক হাজার জনগনের মার্কেট সহ ধর্মীয় স্থাপনা। মা‘নব‘বন্ধনে সাত গ্রামের কয়েকশত গ্রামবাসী অংশ গ্রহন করেন। পরে দাবি সম্ব‘লিত একটি স্মা‘রকলিপি আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেয়া হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর