ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দেশবাসীকে সা’ম্প্র’দায়িক শক্তি, মৌলবাদী শ’ক্তি স’ম্পূ’র্ণরূপে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে তাপস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
মেয়র বলেন, ‘এই বাংলার মাটিতে এখনও বিরাজমান মৌলবাদী প্রতিক্রিয়াশীল শ’ক্তি, সা’ম্প্র’দায়িক শক্তি। যখনই তারা সুযোগ পাচ্ছে, তখনই চেষ্টা করছে সা’পের মত দং’শন করার। তারা চেষ্টা করছে মুক্তিযুদ্ধের চেতনাকে বিন’ষ্ট করার। সুতরাং, যতদিন না বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে এই সা’ম্প্র’দায়িক শ’ক্তি, মৌলবাদী শ’ক্তিকে নিশ্চিহ্ন করা যায় ততদিন আমাদেরকে আরও সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে।’
শহীদ বুদ্ধিজীবীদের আ’ত্মা’র মাগফিরাত কামনা করে মেয়র আরও বলেন, ‘১৯৭১ সালের এই দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আমি সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলীসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/কে.কে