বা’সচা’লককে বাসায় ডেকে র’ড দিয়ে পে’টালেন স্বে’চ্ছা’সেবক লীগ নেতা

ল’ক্ষ্মী’পুরের রায়পুর উপজেলায় যাত্রীবাহী বা’সচা’লক ইসমাইল হোসেন সোহেল (২৯) নামে এক যুবককে বাসায় ডেকে নিয়ে লো’হার র’ড দিয়ে এ’লো’পা’তা’ড়ি পে’টা’নোর অভিযোগ উঠেছে রায়পুর উপজেলা স্বে’চ্ছা’সেবক লীগের সভাপতি তানভীর হায়দার রিংকুর বি’রু’দ্ধে।

গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রায়পুর বা’সস্ট্যা’ন্ড সংলগ্ন নিজস্ব বাসায় ওই বাস চালককে আটকে রেখে মা’র’ধর করেন রিংকু। পরে সন্ধ্যায় খবর পেয়ে আ’হত বাস চালককে উ’দ্ধার করে ল’ক্ষ্মী’পুর সদর হা’স’পা’তালে ভর্তি করে পরিবহন শ্রমিকরা।

বা’সচা’লক আ’হত ইসমাইল হোসেন সোহেল ল’ক্ষ্মী’পুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের বেলায়েত হোসেন মিন্টুর ছেলে ও যাত্রীবাহী বাস আনন্দ পরিবহনের চালক।

জানা যায়, স্বে’চ্ছা’সেবক লীগ নেতা তানভীর হায়দার চৌধুরী রিংকু বোগদাদ পরিবহনসহ রায়পুরের বিভিন্ন পরিবহন থেকে চাঁ’দা আদায় করেন। কিন্তু আনন্দ পরিবহনের শ্রমিকরা চাঁ’দা দেন না। তাই গতকাল রবিবার বেলা ১১টার দিকে রায়পুর বা’সস্ট্যা’ন্ডে পা’র্কিং নিয়ে যাত্রীবাহী বাস বোগদাদ পরিবহন ও আনন্দ পরিবহনের শ্রমিকদের মধ্যে বা’কবি’ত’ন্ডা হয়। এ ঘটনার প্রায় ২ ঘণ্টা পর আনন্দ পরিবহনের চালক ইসমাইল হোসেন সোহেলকে নিজ বাসায় ডেকে নিয়ে লো’হার র’ড দিয়ে এ’লো’পা’তা’ড়ি পি’টি’য়ে আ’হত করেন রায়পুর উপজেলা স্বে’চ্ছা’সেবক লীগের সভাপতি তানভীর হায়দার চৌধুরী রিংকু। পরে আ’হত চালককে কয়েক ঘ’ণ্টা আটকে রাখা হয়।

এ বিষয়ে জানতে তানভীর হায়দার রিংকু মুঠোফোনে কল করে সাংবাদিক পরিচয় দেয়ার পর তিনি পরে কথা বলবেন বলে লাইন কে’টে দেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, বাস চালককে বাসায় ডেকে নিয়ে মা’র’ধ’রের ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ লিখিত অ’ভিযো’গ করেনি। অ’ভি’যো’গ পেলে আই’নগত ব্য’বস্থা নেয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর