করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
রবিবার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
স্থানীয় সময় সোমবার সাবেক এই ব্যাংকার ও প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর দেশটির সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকান স্থলবেষ্টিত ছোট দেশ ইসোয়াতিনি। ক্ষুদ্র অর্থনীতি দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। এইচআইভি, যক্ষ্মাসহ নানা রোগে জর্জরিত দেশটির মানুষ।