ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজও তাপমাত্রা হালকা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।
সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবাহওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে আজ সকালে ঢাকায় হালকা কুয়াশা পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। সূর্যের তেজও সেই অনুযায়ী বাড়ছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৫ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।