রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২’র মূল ভবন সংলগ্ন স্থানে অবৈধভাবে স্থাপিত আরও দু’টি চারতলা ভবন গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। এইসময় আরও একটি চারতলা ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়।
রোববার দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
পরদিকে দুপুরের দিকে দক্ষিণ সিটির ত্রিমোহনী মোড় থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত ক্যাডেস্ট্রাল সার্ভে অনুযায়ী জিরানি খালের ওপর নির্মিত আটটি কাঠের সেতু ও তিনটি স্টিলের সেতু এবং একটি টিনশেড বাড়ি ভেঙে দেয়া হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ ও তানজিলা কবির ত্রপা।
বার্তাবাজার/এসজে