অভিনেতা সিদ্দিকুর রহমানের নামে গুলশান থানায় জিডি করেছেন তার সাবেক স্ত্রী মারিয়া মিম। সিদ্দিকুরের বিরুদ্ধে অভিযোগ, সে তাদের ছেলের সুন্নতে খৎনা করিয়েছেন।
জিডির বিষয়ে অবশ্য মুখ খুলেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি জানান, বাবা হিসেবে ছেলের সুন্নতে খতনা করানো আমার দায়িত্ব। খতনা করানো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত পালনের জন্য যদি আমার জেল বা ফাঁস হয় হোক। কোন আপত্তি থাকবে না।
এর আগে এই বিষয়ে মারিমা মিম সামাজিক যোগযোগ মাধ্যমে বলেন, আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। আমি বললাম, ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে। একটু আগে ফোন দিল, সাউন্ড পাচ্ছি বাবু কান্না করতেছে।
তিনি আরও বলেন, আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, ওরে তো সুন্নতে খতনা করালাম। ওহ, মাই গড, আমি জানতে পারব না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। সুন্নতে খতনা করায়ে দিল! এটা তো একটা ক্রাইম বলেও লেখেন তিনি।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। ২০১৯ সালের অক্টোবরে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকছিল।
বার্তাবাজার/এসজে