অবশেষে কুয়াশাচ্ছন্ন রাজধানীতে রোদের দেখা মিলেছে। আগের চেয়ে কিছুটা কমেছে কুয়াশাও। তবে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা আগের চেয়ে কিছুটা কমে এসেছে। রোববার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশোমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রোববার ঢাকা ও তার প্বার্শবর্তী এলাকাগুলোর আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া পূর্বাভাসে বলা হয়, এই অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসাথে আংশিক মেঘলা থাকতে পারে এই অঞ্চলের আকাশ।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কেবল ঢাকা নয়, দেশের প্রায় সব অঞ্চলে আজ কুয়াশার পরিমাণ কম থাকার পূর্বাভাস রয়েছে।
তবে দুপুর পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। যার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা তারও কমে চলে আসতে পারে। এসব এলাকায় চলাচলকারী নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে