সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়ন ও অর্জনের সাথে ঢাকা শহরের চেহারার কোন মিল নেই। শহরের বাসগুলো এত নোংরা, এত ময়লা; সাথে ফিটনেস নেই বললেই চলে।
আজ (রোববার) সকালে ডিটিসির এক বোর্ড সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নিজস্ব অর্থায়নে যদি পদ্মাসেতু নির্মাণ করতে পারি তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটিতে দেখতে চাই, এজন্য যা যা করার সবই করবে সরকার। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিব্দেওন তৈরি করুন।
তিনি বলেন, নিউমার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকসা বন্ধে ডিএমপির সহযোগিতা নিয়ে কাজ করুন। ফুটপাত উদ্ধারও করতে হবে। নির্মাণাধীন বিআরটি’র কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে।
অনলাইনে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর ও নারায়ণগঞ্জের মেয়রদ্বয়, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
বার্তাবাজার/এসজে