লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। কিন্তু এমন সোনার বাংলার জন্য যুদ্ধ করি নাই। বর্তমান সরকারের আমলে নিজের ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে।
আজ (রোববার) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে বুকভরা আশা নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম সশস্ত্র বিদ্রোহ করি। মনে করেছিলাম, দেশ স্বাধীন হলে, আমাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। কিন্তু আজ সেটা ভুল প্রমাণিত হয়েছে
দেশের খ্যাতনামা এই রাজনীতিবিদ বলেন, দেশ দীর্ঘ দিন যাবৎ একদলীয় শাসনের কবলে পড়েছে। নাই শান্তি, নাই ন্যায় বিচার, সুশাসন নির্বাসিত এবং গণতন্ত্রকে দাফন করা হয়েছে। বর্তমান অবস্থা মানুষের সহ্য ও ধৈর্য্যের সীমা ছাড়িয়ে গেছে। ০ আমি বিশ্বাস করি খুব দ্রতই একদলীয় শাসনের অবসান হবে।
বার্তাবাজার/এসজে