প্রাণঘাতী ক’রো’না’ভা’ইরা’সের প্রকোপ কমলে ২৬ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে হবে। এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে নিয়মিত যে বাণিজ্যমেলা হওয়ার কথা ছিল তা আর হচ্ছে না। মার্চের যেকোনো দিন প্রধানমন্ত্রীর অনুমতি মোতাবেক মাসব্যাপী এই মেলার উদ্ভোধন করা হতে পারে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, নিয়মিত আয়োজনের পাশাপাশি এবার অনলাইনেও চলবে বাণিজ্য মেলা।
সূত্রটি আরও জানায়, প্রতিবছর জানুয়ারি মাসের প্রথমদিন এই মেলার শুরু হয়ে থাকে। কিন্তু ক’রো’নার দ্বিতীয় ও’য়ে’বের কারণে এবারের মেলা মার্চে শুরুর প্রস্তাব এসেছে। সবকিছু বিবেচনা করে আগামী মার্চে পূর্বাচলে স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনলাইন ও শারীরিক উপস্থিতি- উভয় পদ্ধতিতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।
রোববার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর বোর্ডসভায় আগামী বাণিজ্যমেলা নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে সভায় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচ এম আহসান, ইপিবি মহাপরিচালক মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে