আগামীকাল সূর্যগ্রহণ, দেখে নিন করনীয় আমল

আগামীকাল (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ থেকে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে। যা চলবে দিনগত রাত ১২টা ৫৩ মিনিট পর্যন্ত। আজ (রোববার) আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

তবে এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না বলেও জানানো হয়। দক্ষিন আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় কিছু অঞ্চল ও দক্ষিণ আফ্রিকা থেকে এই সূর্য গ্রহণ দেখা যাবে।

রাসূল (সাঃ) বলেছেন •► “চন্দ্র ও সূর্য গ্রহণ কারও জন্ম বা মৃত্যুর কারণে লাগেনা বরং এদুটো আল্লাহর নিদর্শন, যা দ্বারা আল্লাহ তাঁর বান্দাকে সতর্ক করেন। অতএব তোমরা যখন গ্রহণ লাগতে দেখ, আল্লাহর জিকিরে মশগুল হও যতক্ষণ তা আলোকিত না হয়ে যায়।” [সহীহ মুসলিম ১৯৭২; ইফা] মুসলিমদের উচিত যা কিছু কুরআন ও রাসূল (সাঃ) এর সহীহ হাদিসে রয়েছে সে সম্পর্কে জানা ও সে অনুযায়ী আমল করা।

সূর্য ও চন্দ্র গ্রহনের নামাজের নিয়ম: কুসুফ বলে সূর্যগ্রহণকে এবং খুসুফ বলে চন্দ্রগ্রহণকে। সূর্যগ্রহণের সময় যে নামাজ পড়া হয় তাকে ‘সালাতুল কুসুফ’ বলে। চন্দ্রগ্রহণের সময় যে নামাজ পড়া হয় তাকে বলে ‘সালাতুল খুসুফ’। সূর্যগ্রহণের সময় দু’রাকাত নামাজ পড়া সুন্নত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর